যশোরের শার্শা থানা এলাকায় অভিযান চালিয়ে ৩৯ বোতল নেশাজাতীয় সিরাপসহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।আটকরা হলেন-চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার গঙ্গাদাসপুর গ্রামের রায়হানের ছেলে জহির রায়হান ওরফে রাজন (৩২), শার্শা উপজেলার লাউতাড়া গ্রামের আমদ আলীর ছেলে শামিরুল ইসলাম (২৮) এবং একই এলাকার আব্দুল গনি মোড়লের ছেলে মহিদুল ইসলাম (৪২)।বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে শার্শা উপজেলার ৯ নম্বর উলশী ইউনিয়নের ৭ নম্বর ধলদাহ ওয়ার্ডের ধলদাহ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।ডিবি পুলিশ জানায়, ধলদাহ বাজারে জাহিদুল ইসলামের চায়ের দোকানের সামনে পাকা সড়কের ওপর অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৩৯ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।
যশোর গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শুক্রবার (২১ আগস্ট) আদালতে সোপর্দ করা হয়েছে।