খুলনার কয়রা উপজেলা সদর ইউনিয়নের ৩নং কয়রা জিয়াদের মোড় হয়তে ৬নং কয়রা টেপা খালি বাজার অভিমুখে স্থানিয় সরকার প্রকৌশলী অধিদপ্তর(এল জি ইডি)’র’ আওতায় কয়েক বছর সংস্কারের অভাবে পড়ে থাকা রাস্তা টি ২০২৫ সালের শেষের দিকে এসে সংস্কার হলেও দূর্নীতি অনিয়মের অভিযোগ উঠে। বর্ষা মৌসুমে সরদার বাড়ি জামেমসজিদ সংলগ্ন হতে কয়রা,কাশীরখাল দার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পর্যন্ত ৫ জায়গা ঢুসে কাশীখালে পড়ে গেছে। কয়রা সদর ৫ নং কয়রা গ্রামের স্থানীয় বাসিন্দা দের সাথে আলাপ করলে তাঁরা অভিযোগ করে বলেন ঠিকাদারের লোক বল কম ছিলো, প্রশাসনের দেখার অভাবে ঠিকাদার জুবুথুবু করে কাজ করে চলে গেছে। অভিযোগের ভিত্তিতে সরজমিনে ঐ এলাকা ঘুরে দেখা যায় পিচ, প্লাস্টার করা গাইড অয়েল রাস্তার পাশের মাটি, রাস্তার সাইটর ইট ঢুসে কাশীখালে পড়ে গেছে। দুই জাগায় এমন অবস্থা হয়েছে দুই ভ্যান কোরাচ করা-ও অসম্ভব হয়ে পড়েছে। যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে বলে আশংকা স্থানীয় দের মধ্যে। স্থানীয় ইউপি সদস্য সরদার নাজমুস সাদাত(নাজমুল) এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমি ইতিমধ্যে কয়রা উপজেলা(এল জি ইডির) কর্মকর্তা দের জানানো হয়েছে তাঁরা বলছে বৃষ্টি একটু কমে আসলে ভেঙে যাওয়া জায়গা গুলো পুনরায় সংস্কার করে দেওয়া হবে। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর( এল জি ইডি) কর্মকর্তা মোঃ আফজাল হোসেনের কাছে রাস্তার বিষয় তথ্য চাইলে তিনি বলেন আমরা এসব কাজ করিনা আপনি খুলনা জেলা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর সাথে যোগাযোগ করেন। পারে স্থানীয় সরকার খুলনা জেলা নির্বাহী প্রকৌশলী(এল জি ইডি) কামরুল ইসলাম এর সাথে মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি। বিষয় টা নিয়ে কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউ এন ও) আব্দুল্লহ আল বাকী ‘র সাথে কথা হলে তিনি বলেন রাস্তার বিষয় টি আমি সংশ্লিষ্ট কতৃপক্ষকে অবহিত করবো রাস্তা টি পুনরায় ভেঙে যাওয়া জায়গা গুলো সংস্কার করে দেওয়ার জন্য।