PriyoKhobor-PNG
রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৪৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পাঁচবিবিতে প্রথম নারী সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস

দৈনিক গণআওয়াজ
আগস্ট ১৬, ২০২৬ ৬:৫৯ অপরাহ্ণ
| 10
Link Copied!

জয়পুরহাট জেলা সংবাদদাতাঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় প্রথম নারী সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নাবিলা ফেরদৌসকে পদায়ন করা হয়েছে।

১৬ আগস্ট রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোছাঃ খাদিজা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে পাঁচবিবি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন করা হয়।

নাবিলা ফেরদৌস বর্তমানে নওগাঁ জেলার পোরশা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা।

নাবিলা ফেরদৌসের জন্মস্থান বগুড়া জেলা। পাঁচবিবিতে যোগদানের মধ্য দিয়ে তিনি এ উপজেলায় প্রথম নারী সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন।

আরও পড়ুনঃ  মতলব উত্তরে সরকারি আইনগত সহায়তা বিষয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST