PriyoKhobor-PNG
সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:০৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

নরসিংদীতে কাজের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ তাড়াইলের আজিজুল ইসলাম, সন্ধান চায় পরিবার

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ১২, ২০২৬ ৭:২০ অপরাহ্ণ
| 12
Link Copied!

আল-মামুন খান, স্টাফ রিপোর্টার:

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের শ্রীপুর গ্রামের মোঃ আজিজুল ইসলাম(৪৭) নিখোঁজ রয়েছেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাচ্ছেন না। তাঁকে ফিরে পেতে স্বজনদের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।নিখোঁজ আজিজুল ইসলাম শ্রীপুর গ্রামের মৃত ইয়াসিন মিঞার ছেলে। তিনি স্বপরিবারে নরসিংদীতে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর তিনি আর বাসায় ফিরে আসেননি। পরে পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, কাজের জন্য নরসিংদীর কোনো একটি স্থানে অবস্থান করছেন। এভাবে কয়েক দিন পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। তবে হঠাৎ একপর্যায়ে তাঁর সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। দীর্ঘ সময় ধরে তাঁর খোঁজ না পাওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

কোনো সহৃদয় ব্যক্তি আজিজুল ইসলামের সন্ধান পেয়ে থাকলে অথবা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।যোগাযোগ: ০১৭৯৯৯৪৫৫২১

নিখোঁজ ব্যক্তির সন্ধান পেতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে তাঁর পরিবার।

আরও পড়ুনঃ  আলোকিত মানুষ গড়ার কারিগর: নূরে মাদিনা হাফেজিয়া কওমি মাদরাসা ও লিল্লাহ বোর্ডিং
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST