PriyoKhobor-PNG
সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:১০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

তালায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন! 

দৈনিক গণআওয়াজ
আগস্ট ১৬, ২০২৬ ৬:৫২ অপরাহ্ণ
| 38
Link Copied!

কে এম শাহীনুর রহমান, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:

‎সাতক্ষীরার তালায় উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য দপ্তরের উদ্যোগে ” রুপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ ” এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার (১৬ আগষ্ট) দুপুর ১২ টায় তালা শিল্পকলা একাডেমীর হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রভাষ কুমার দাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক।

‎বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, প্রাণীসম্পদ কর্মকর্তা মাসুম বিল্লাহ, পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাতক্ষীরা জেলা জামায়াতের সুরা সদস্য মাওঃ আফতাব উদ্দীন, উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাঃ ইদ্রিস আলী প্রমুখ।

‎প্রধান অতিথি’র বক্তব্যে অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, দেশের আমিষের চাহিদা মাছ উৎপাদনের বিকল্প নেই। আমাদের উচিৎ হবে সকলকে মাছ চাষে এগিয়ে আসা। সরকারও মহৎ চাষি ও মৎস্য জিবীদের প্রতি আন্তরিক। তালা উপজেলায় আগামী শুষ্ক মৌসুমে ১১ টি খাল খনন করা হবে। আগামীতে মৎস্যজিবীদের সহযোগীতায় যা যা করা দরকার সবই করার চেষ্টা করা হবে।

‎অনুষ্ঠানে মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য  খলিলুর রহমান, রাসেল সরদার, নাসির নিকারী, রাজিন হোসেন, বোরহান উদ্দিন কে সম্মাননা  ক্রেস্ট প্রদান করা হয়।

‎আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ পুকুরে মৎস্য অবমুক্ত করা হয়।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST