PriyoKhobor-PNG
মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৪৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা

দৈনিক গণআওয়াজ
আগস্ট ১৬, ২০২৬ ৬:২২ অপরাহ্ণ
| 15
Link Copied!

নীলকমল সুশীল, চট্রগ্রাম, প্রতিনিধি

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ—এ্যাব, চট্টগ্রাম বিভাগ

শনিবার ১৫ আগস্ট আইইবি চট্টগ্রাম কেন্দ্রের শহীদ প্রকৌশলী শামসুজ্জামান ও শহীদ প্রকৌশলী নুর হোসেন মিলনায়তনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ্যাব, চট্টগ্রাম বিভাগের সাবেক সভাপতি ও চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোঃ জানে আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এ্যাবের আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। বিশেষ অতিথি ছিলেন এ্যাবের সদস্য-সচিব প্রকৌশলী শোয়েব বাশরী হাবলু এবং চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।

অনুষ্ঠানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মোঃ নুরুল করিম, আইইবি চট্টগ্রাম কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রকৌশলী ও এ্যাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৪টায় এ্যাব ও আইইবি চট্টগ্রাম কেন্দ্রের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় আইইবি চট্টগ্রাম কেন্দ্রের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্র প্রদর্শনী। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম জেলার নিহত আটজনের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে তরুণদের যে সাহসী ভূমিকা ছিল, তা দেশের ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ প্রেরণা হয়ে থাকবে।

দিনব্যাপী কর্মসূচিতে প্রায় ছয় শতাধিক প্রকৌশলী অংশ নেন।

আরও পড়ুনঃ  কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ধরে পুলিশে দিলেন বিএনপি নেতা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST