PriyoKhobor-PNG
রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:১৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়া সারিয়াকান্দিতে গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

দৈনিক গণআওয়াজ
আগস্ট ১৬, ২০২৬ ৬:০৯ অপরাহ্ণ
| 5
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার সারিয়াকান্দিতে গাঁজা সেবনের অপরাধে মোঃ রিমন বাবু (২৩) নামে এক যুবককে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

‎রবিবার (১৬ আগস্ট ২০২৬) উপজেলার দক্ষিণ জোড়গাছা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃত রিমন বাবু সারিয়াকান্দি উপজেলার দক্ষিণ জোড়গাছা এলাকার মোঃ আলমগীর হোসেনের ছেলে।

‎জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল সারিয়াকান্দি উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন সারিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আতিকুর রহমান।

‎অভিযানকালে দক্ষিণ জোড়গাছা এলাকায় রিমন বাবুকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মাদকের অপব্যবহার রোধ এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, মাদকবিরোধী অভিযান ও আইনগত ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  বগুড়া সদরে ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST