PriyoKhobor-PNG
শনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:১৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়া সদরে ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

দৈনিক গণআওয়াজ
জুন ২০, ২০২৬ ৮:৪৮ অপরাহ্ণ
| 69
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

 

বগুড়া সদর উপজেলার নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত মানুষের খাদ্য সহায়তা নিশ্চিত করতে ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ জুন ২০২৬) সকালে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া সদর-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি সুষ্ঠু ও স্বচ্ছভাবে উপকারভোগীদের মাঝে খাদ্যশস্য বিতরণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আঃ ওয়াজেদ, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, ফুড অফিসার হারুন অর রশিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুন্নাহার শিউলী, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ময়নুল হক বকুল, সদর উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলিফ সরদার, শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙ্গাসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে নির্ধারিত উপকারভোগীদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দারা খাদ্য সহায়তা কর্মসূচি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী প্রকৃত উপকারভোগীদের মাঝে পর্যায়ক্রমে এ সহায়তা বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  দেশের সোশ্যাল মিডিয়া সার্ভিসে নতুন দিগন্তের স্বপ্ন দেখছেন তরুণ উদ্যোক্তা অলি হাসান সৃজন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST