PriyoKhobor-PNG
রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৫৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

সংস্কৃতি প্রতিমন্ত্রীর চট্টগ্রাম আগমন, ফুলেল শুভেচ্ছায় ইউনাইটেড প্রেসক্লাব

দৈনিক গণআওয়াজ
আগস্ট ১৬, ২০২৬ ৬:০৭ অপরাহ্ণ
| 9
Link Copied!

মোঃ শহিদুল ইসলাম,বিশেষ প্রতিনিধি:

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের চট্টগ্রাম আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম।

রোববার (১৬ আগস্ট) সকাল ৯টা ৩৯ মিনিটে প্রতিমন্ত্রী চট্টগ্রাম সার্কিট হাউসে পৌঁছালে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিয়াও উপস্থিত ছিলেন।শুভেচ্ছা বিনিময়কালে প্রতিমন্ত্রীর সঙ্গে ইউনাইটেড প্রেসক্লাবের নেতৃবৃন্দ চট্টগ্রামের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, স্থানীয় সংস্কৃতির বিকাশ, সৃজনশীল কর্মকাণ্ডকে আরও গতিশীল করা এবং গণমাধ্যমের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

এ সময় নেতৃবৃন্দ চট্টগ্রামের ঐতিহ্য ও সাংস্কৃতিক সম্ভাবনাকে জাতীয় পর্যায়ে আরও কার্যকরভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার এবং সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মর্যাদা বৃদ্ধিতে সংস্কৃতি ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

মতবিনিময়কালে প্রতিমন্ত্রী ইউনাইটেড প্রেসক্লাবের নেতৃবৃন্দকে তাঁদের শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান। চট্টগ্রামের ঐতিহ্য, সংস্কৃতি ও সৃজনশীল অঙ্গনের উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের সভাপতি শিব্বির আহমেদ ওসমান বলেন, চট্টগ্রাম দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। এ অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা যথাযথভাবে তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে গণমাধ্যমকর্মীদের সমন্বিত উদ্যোগ এ ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ক্লাবের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, চট্টগ্রামের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে গণমাধ্যমের সহযোগিতা অব্যাহত থাকবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত মর্যাদা, দক্ষতা ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ তৈরিতেও সংগঠনটি কাজ করে যাচ্ছে।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের সভাপতি শিব্বির আহমেদ ওসমান, সহ-সভাপতি জামাল চৌধুরী বিপ্লব, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন মানিক ও এম এ নাঈম, সহ-সাধারণ সম্পাদক রোকন উদ্দিন জয়, সাংগঠনিক সম্পাদক অরূপ চন্দ্র, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সোলায়মান এবং মহিলা বিষয়ক সম্পাদক নাহিদা নাজসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।

সংস্কৃতি প্রতিমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে আয়োজিত এ সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সংস্কৃতি ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুনঃ  ঝালকাঠিতে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিরোধীয় জমির গাছ কাটায় উত্তেজনা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST