PriyoKhobor-PNG
মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:০৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

কয়রায় জামায়াতের দাওয়াতি সমাবেশ: সহযোগী সদস্য হয়ে শত শত মানুষের যোগদান

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ৪, ২০২৬ ৫:১৮ অপরাহ্ণ
| 33
Link Copied!

কয়রা (খুলনা) প্রতিনিধি:

 সমাজের সকল স্তরে শান্তি, সাম্য ও ইনসাফ প্রতিষ্ঠায় ইসলামের দাওয়াতের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। সততা ও দেশপ্রেমের নীতিতে উদ্বুদ্ধ হয়ে সাধারণ মানুষের কল্যাণে সবাইকে সুসংগঠিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় কয়রা উপজেলা জামায়াত কার্যালয়ে মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত দাওয়াতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, “মানবজাতিকে সঠিক পথ দেখাতে যুগে যুগে নবী-রাসূল ও আসমানী কিতাব নাজিল করে দাওয়াতের কাজ পরিচালিত হয়েছে। মহানবীর সেই আদর্শের পথ অনুসরণ করেই জামায়াতে ইসলামী মানুষের দ্বারে দ্বারে দ্বীনের বাণী পৌঁছে দিচ্ছে।”সমাবেশে উপস্থিত স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠান চলাকালে শত শত মানুষ দলটির সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

‎উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম এবং সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দিন। সভাপতির সমাপনী বক্তব্যে উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান জানান, কয়রার প্রতিটি ঘরে ঘরে ইসলামের সুমহান বার্তা পৌঁছে দিতে মাসব্যাপী এ কর্মসূচি অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  গরু বিক্রি করে বাড়ী ফিরার সময় পথেই হারালেন ১০ লাখ টাকা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST