PriyoKhobor-PNG
রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:০১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

যশোর সদর হাসপাতালের শি’শু ওয়ার্ডে আ-গুন, আতঙ্কে রোগীদের ছোটাছুটি

দৈনিক গণআওয়াজ
আগস্ট ১৫, ২০২৬ ৫:১৬ অপরাহ্ণ
| 54
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চারতলায় শি’শু ওয়ার্ডে বৈদ্যুতিক শর্টসা-র্কিট থেকে আ-গুন লাগার ঘটনায় রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার (১৫ আগস্ট) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্র ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, চারতলার শিশু ওয়ার্ডের ১৮ নম্বর বেডের পাশে মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য ব্যবহৃত বৈদ্যুতিক লাইনে হঠাৎ আ-গুন ধরে যায়। মুহূর্তের মধ্যে ধোঁয়া ও আ-গুন দেখা দিলে ওয়ার্ডে থাকা রোগী ও স্বজনরা আতঙ্কিত হয়ে দ্রুত নিচে নেমে যান।

স্থানীয়দের দাবি, মোবাইল চার্জ দেওয়ার জন্য লাইনটি ব্যবহারের সময় হঠাৎ আ-গুনের সূত্রপাত হয়। পরিস্থিতি বুঝতে পেরে তারা দ্রুত সরে যান এবং পরে পানি দিয়ে আ-গুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় কোনো রোগী বা স্বজন হ-তাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। আ-গুনের সূত্রপাতের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য হাসপাতালের শি’শু ওয়ার্ডে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ  উৎসবের রঙে রঙিন গোদাগাড়ী মঙ্গল শোভাযাত্রা ও পান্তা উৎসবের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST