
এস আর নিরব, যশোরঃ
যশোরের খুচরা বাজারে কাঁচাবাজারের দামে মিশ্র প্রবণতা দেখা গেছে। সপ্তাহের ব্যবধানে সিমে সর্বোচ্চ চড়া দাম দেখা গেছে, যা কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়। এছাড়া মিচুরি ১৩০-১৪০ টাকা এবং টমেটো ও বেগুনের দাম সেঞ্চুরি পার করে ১০০ থেকে ১২০ টাকায় পৌঁছেছে। তবে তুলনামূলক কম দামে বিক্রি হয়ে সাধারণ ক্রেতাদের কিছুটা স্বস্তি দিচ্ছে কাঁচা পেঁপে (২৫-৩০ টাকা), কাঁচা কলা ও শসা (৩০-৪০ টাকা)।
এক নজরে আজকের কাঁচাবাজারের দরপত্র:
সিম ১৫০ – ১৬০,মিচুরি ১৩০ – ১৪০,টমেটো ১০০ – ১২০,বেগুন
১০০ – ১২০,কাঁচা মরিচ ৮০ – ১০০,বরবটি ৭০ – ৮০, লতি ৭০ – ৮০, কাঁকরোল ৬০ – ৮০,পটল ৫০ – ৬০,লাউ ৫০ – ৬০,কচুর মুখি ৪০ – ৫০, মিষ্টি কুমড়া ৪০ – ৫০, কুশি ৪০ – ৫০, কাঁচা কলা ৩০ – ৪০, শসা ৩০ – ৪০, কাঁচা পেঁপে ২৫ – ৩০,


