PriyoKhobor-PNG
শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৩৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

সিলেটের গোলাপগঞ্জে ফেসবুকে অস্ত্রের মহড়া, মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

দৈনিক গণআওয়াজ
আগস্ট ১৪, ২০২৬ ১১:১৫ অপরাহ্ণ
| 13
Link Copied!

কামাল খান

সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার চৌমুহনী এলাকায় অস্ত্রের মহড়ার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারভুক্ত আসামি রিফাদুন হোসেন আকাশকে (১৯) গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।গ্রেপ্তার রিফাদুন হোসেন আকাশ গোলাপগঞ্জ উপজেলার গোয়াসপুর গ্রামের আলতাব হোসেনের ছেলে। তার মায়ের নাম শেলী বেগম।

পুলিশ সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ মডেল থানার জিআর মামলা নং-১০৮/২০২৬, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় রিফাদুন হোসেন আকাশ এজাহারনামীয় আসামি। ফেসবুকে অস্ত্রের মহড়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) রাত ১০টা ৫ মিনিটে গোলাপগঞ্জ পৌরসভার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম শেষে তাকে আদালতে পাঠানো হবে।

এ ঘটনায় অস্ত্রের মহড়ার ভিডিওতে থাকা অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও তাদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে কি না, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানা যায়নি।

আরও পড়ুনঃ  বগুড়ায় ২ হাজার ইয়াবাসহ টেকনাফের মাদককারবারি গ্রেপ্তার 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST