PriyoKhobor-PNG
শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৫৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

গাজীপুরে লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অনুষ্ঠিত

দৈনিক গণআওয়াজ
আগস্ট ১৪, ২০২৬ ১০:১০ অপরাহ্ণ
| 11
Link Copied!

নজরুল ইসলাম, গাজীপুর:

“মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরে শুরু হয়েছে লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ভাওয়াল টাইগার্স ক্লাবের আয়োজনে শুক্রবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের নয়াপাড়া এলাকায় ভাওয়াল টাইগার্স ক্লাব মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী ম্যাচে বাঘের বাজার ফুটবল একাদশের মুখোমুখি হয় গাইবান্ধার গোবিন্দগঞ্জ একতা সংঘ। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় দুই দলই একটি করে গোল করায় ম্যাচটি ১-১ গোলে সমতায় শেষ হয়।

পরে ম্যাচের ফল নির্ধারণে টাইব্রেকারে গড়ায় খেলা। টাইব্রেকারে বাঘের বাজার ফুটবল একাদশ ৪ গোল করলেও গোবিন্দগঞ্জ একতা সংঘ ৫ গোল করে জয় নিশ্চিত করে। ফলে ৫-৪ গোলে জয় পেয়ে টুর্নামেন্টের পরবর্তী ধাপে জায়গা করে নেয় গাইবান্ধার গোবিন্দগঞ্জ একতা সংঘ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আইন সমিতির সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি এ কে এম আফজাল-উল মুনীর। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও ব্যবসায়ী মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জয়নাল আবেদীন রিজভী।

বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের মুসল্লী। প্রধান আলোচক ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক।

এ ছাড়া অনুষ্ঠানে গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও ভাওয়াল টাইগার্স ক্লাবের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন শেখ, হুয়া-থাই সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জিএম ইফতেখার চৌধুরী, সাবেক ইউপি সদস্য ও ক্লাবের সাবেক সভাপতি সদর উদ্দিন শেখ খোকন, কবি-লেখক ও সাংবাদিক শাহান সাহাবুদ্দিন, এস কে টাইলস হাউসের স্বত্বাধিকারী নূরউদ্দিন খন্দকার খোকন, ব্যবসায়ী আলমগীর খান, ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আলম ফকিরসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  জীবননগর পৌরসভার সর্বোচ্চ ৫০ কোটি টাকা বাজেট ঘোষণা 

উদ্বোধনী ম্যাচ দেখতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে। খেলা ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, মাদক থেকে দূরে রাখা এবং সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি করাই এ টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য।

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST