
মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা (খুলনা) সংবাদদাতা।।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী মনোনীত করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা – ২ ও খুলনা -৬ আসনের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত বিএনপির সংরক্ষিত সংসদ সদস্য ফাহমিদা হক। সংরক্ষিত এ সংসদ সদস্য ১৩ আগস্ট বৃহস্পতিবার তার ব্যক্তিগত ফেসবুকে অভিনন্দন জানিয়েছেন যেখানে তিনি মর্যাদা, প্রজ্ঞা এবং সততার অন্যন্য এক রাষ্ট্রনায়ক উল্লেখ করে বলেছেন শিক্ষিত, মার্জিত, সহজলভ্য, এবং রাজনৈতিক ও সামাজিক বিভেদ ভুলে সর্বজন শ্রদ্ধেয় এই ব্যক্তিত্ব উচ্চ মর্যাদার এই পদের জন্য প্রয়োজনীয় শালীনতা, সংযম এবং রাস্ট্র নায়কোচিত গুণাবলির এক মূর্ত প্রতীক মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাষ্ট্রপতি পদের জন্য এমন একজন বিশিষ্ট ও সর্বজনগ্রাহ্য ব্যক্তিত্বকে নির্বাচন করার মতো চিন্তাশীল ও দূরদর্শী সিদ্ধান্তের জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
এই সিদ্ধান্ত রাজনৈতিক প্রজ্ঞা, পরিপক্কতা এবং জাতীয় ঐক্যের প্রতি প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে বলে ও তিনি উল্লেখ করেন।
ফাহমিদা হক বলেন সংসদে বিএনপি-র দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাঁর নির্বাচন প্রায় নিশ্চিত। মর্যাদা, নিরপেক্ষতা এবং সম্মানের সাথে জাতির সেবা করার এই যাত্রায় আমি তাঁর সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।
এটি একটি গর্বের মুহূর্ত — এবং একজন ব্যতিক্রমী জননেতার যথাযথ প্রাপ্য ও স্বীকৃতি।


