
কেশবপুর (যশোর) প্রতিনিধি।।
কেশবপুরে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প জাহানপুর বিডি -৩২৯ এর আয়োজনে শিশু সুরক্ষায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে এক গোল টেবিল বৈঠক বৃহস্পতিবার দুপুরে উপজেলার জাহানপুরে প্রকল্পের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। কমপেশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক সহযোগিতায় অনুষ্ঠিত গোলটেবিল বৈঠক পরিচালনা করেন প্রকল্পের ম্যানেজার মৃদুল সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, ইউপি সদস্য শহিদুল ইসলাম, সমাজসেবক রতন দাস, অসিত দাস, গনেশ দাস, নিমাই দাস, নিরা দাস, পুরোহিত অরুণ দাস, শিশু সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক শংকর দাস, মন্দির কমিটির সভাপতি বিধান দাস, গ্রাম পুলিশ রঞ্জিত দাস, সমাজকর্মী জোসেফ সরকার, টিউটর শংকর দাস প্রমূখ। গোলটেবিল বৈঠকে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


