PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:২০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

নওগাঁর পোরশায় পুলিশের বিশেষ অভিযান, মাদকসহ গ্রেফতার-১

দৈনিক গণআওয়াজ
আগস্ট ১২, ২০২৬ ১০:২২ অপরাহ্ণ
| 5
Link Copied!

এস এ বিপ্লব, স্টাফ রিপোর্টারঃ

নওগাঁর পোরশা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে গত মঙ্গলবার (১১আগস্ট) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮-১৫ ঘটিকার দিকে পোরশা থানার ৫ নম্বর ঘাটনগর ইউনিয়নের নোচনাহার বাজারসংলগ্ন এলাকায় জনৈক ইউসুফ আলী শেখের বসতবাড়ির সামনে ইটের রাস্তায় অভিযান চালানো হয়। এ সময় মাদক বিক্রির অভিযোগে মোঃ নুরুল ইসলাম (৫৩) নামে এক ব্যক্তিকে আটক করেন।

আটক নুরুল ইসলাম বর্তমানে নওগাঁর পোরশা উপজেলার নোচনাহার এলাকার বাসিন্দা। তার স্থায়ী ঠিকানা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কামালপুর গ্রামে।

মাদক ব্যবসায়ী নুরুল ইসলামের দেহ তল্লাশি করে তার পরিহিত কালো গেঞ্জির নীচে বিশেষ কায়দায় রাবার গার্ডার দিয়ে ঝুলিয়ে রাখা অবস্থায় ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর মোট ওজন ৫৪ গ্রাম এবং আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।

পুলিশ কর্তৃপক্ষ আরও জানায়, সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধিন এবং এধরণের মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যহত থাকবে।

 

 

 

আরও পড়ুনঃ  জীবননগরের যাদবপুর মাঠ থেকে ৪টি সেচ পাম্পের ট্রান্সফরমার উধাও
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST