PriyoKhobor-PNG
শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:০১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

রায়গঞ্জে চাল কল মালিকদের কাছে চাঁদা দাবির অভিযোগে মালিক ও শ্রমিকদের মানববন্ধন

দৈনিক গণআওয়াজ
আগস্ট ১২, ২০২৬ ১০:১৩ অপরাহ্ণ
| 13
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জে এসএম সোহাগ সরকারের বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাসের অভিযোগ এনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন চাউলকল মালিকরা।

বুধবার (১২ আগস্ট) সকালে রায়গঞ্জ উপজেলা চাউল কল মালিক সমিতির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার চাউলকল মালিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, উপজেলার বিভিন্ন চাউলকলের লাইসেন্সের বিপরীতে ৫০ হাজার টাকা করে চাঁদা দাবি করা হচ্ছে। ১৩৭টি লাইসেন্সের হিসাবে দাবিকৃত অর্থের পরিমাণ দাঁড়ায় ৬৮ লাখ ৫০ হাজার টাকা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মিল মালিকদের বিভিন্নভাবে চাপ ও হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

বক্তারা বলেন, রায়গঞ্জ উপজেলায় বর্তমানে ১৩৭টি লাইসেন্সধারী চাউলকল রয়েছে। এসব মিলের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ২০ থেকে ২২ হাজার মানুষের কর্মসংস্থান জড়িত। সরকারি বরাদ্দের চাল সংগ্রহ ও উৎপাদনের বাইরে বছরের বড় একটি সময় মিলগুলো বন্ধ থাকে। এর মধ্যে চাঁদা দাবির ঘটনায় মিল মালিকরা আরও সংকটে পড়েছেন।

মানববন্ধনে রায়গঞ্জ উপজেলা চাউল কল মালিক সমিতির সভাপতি মো. মোত্তালেব ও সাধারণ সম্পাদক মো. শাহিদুল ইসলাম সবুজসহ অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন। তারা চাঁদাবাজি বন্ধ, অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং চাউলকল মালিক ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। মানববন্ধন শেষে মিল মালিকরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি রায়গঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে চান্দাইকোনা মিল মালিক সমবায় সমিতির পক্ষ থেকে প্রশাসন, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের কাছে দেওয়া এক আবেদনে অভিযোগ করা হয়, প্রতিটি মিলের লাইসেন্সের বিপরীতে ৫০ হাজার টাকা করে চাঁদা দাবি করা হয়েছে। চাঁদা আদায়ের জন্য মিলারদের চাপ প্রয়োগ এবং চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়।

 

এ সময় রায়গঞ্জ উপজেলা চালকল মালিক সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST