PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৩৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

‎মা-হারা শিশুর পাশে ইউএনও উম্মে হাবিবা ফারজানা

দৈনিক গণআওয়াজ
আগস্ট ১২, ২০২৬ ১০:১০ অপরাহ্ণ
| 19
Link Copied!

মোফাজ্জল হোসেন, দুর্গাপুর (রাজশাহী):

‎রাজশাহী দুর্গাপুর উপজেলার কিসমত গনকৈড় ইউনিয়নের গোপালপাড়া গ্রামে এক অসহায় পরিবারে মা-হারা শিশুর পাশে মানবিক সহায়তা নিয়ে আবারও ছুটে গেলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা। এ নিয়ে দুর্গাপুর উপজেলা জুড়ে সর্বস্তরের সাধারণ মানুষের হৃদয়ের জায়গা করে নিলেন খুব অল্প সময়ে। যার কারনে প্রশংসায় ভাসছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা।

‎জানা গেছে, উপজেলার গোপালপাড়া গ্রামের আল-আমিনের স্ত্রী রিপা (২২) বেশ কিছুদিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারটি অত্যান্ত দরিদ্র এবং তাদের ২ বছরের কন্যা শিশুসন্তান সিন্থিয়া শারীরিকভাবে হাঁটতে ও চলাফেরা করতে পারে না। মাতৃহীন শিশুটির এই কষ্টের কথা স্থানীয় গ্রাম পুলিশ রাজু আহমেদ বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) বরাবর মৌখিক ভাবে জানান। সংবাদটি পেয়েই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা খুব দ্রুত আজ (১২ আগস্ট) বুধবার সকালে সরাসরি শিশুটিকে দেখতে শিশুটির বাড়িতে ছুটে যান। পরে শিশুটির বর্তমান অবস্থা ও পরিবারের সার্বিক পরিস্থিতি সরেজমিনে খোঁজ খবর নেওয়ার পর তাৎক্ষণিকভাবে তাদের হাতে নগদ অর্থ ৫,০০০ টাকা সহ খাদ্যসামগ্রী এবং ফলমূল তুলে দেন।

‎এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা জানান, সকালে শিশুটিকে দেখতে তাদের বাসায় গিয়েছিলাম। পরিবারের আর্থিক স্বচ্ছলতা না থাকায় নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। শিশুটির চিকিৎসা প্রয়োজন, তাই পরিবারটিকে উপজেলা কার্যালয়ে আসতে বলা হয়েছে। আমরা তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

‎উল্লেখ্য, দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা যোগদানের পর থেকেই বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রেখে চলেছেন। সাধারণ মানুষের পাশে থেকে নিরলস সেবা দিয়ে বর্তমানে তিনি উপজেলা জুড়ে মানবতার মমতাময়ী হিসেবে প্রশংসায় ভাসছেন তিনি।

আরও পড়ুনঃ  কঞ্চিপাড়া ইউনিয়নে বিএডিসির সার ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, কৃষকদের ক্ষোভ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST