PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৩৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

আশুগঞ্জে থানার পুলিশের টোল প্লাজ তল্লাশিতে মিল্ল ১২ কেজিগাজাঁ ও প্রাইভেটকার সহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার।

দৈনিক গণআওয়াজ
আগস্ট ১২, ২০২৬ ৯:২৩ পূর্বাহ্ণ
| 13
Link Copied!

মস্ত মিয়া বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া :

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রাইভেটকারে করে গাঁজা বহনের সময় তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রাইভেটকারটি তল্লাশি করে ১২ কেজি গাঁজা জব্দ করা হয়।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টা ৫ মিনিটে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।আশুগঞ্জে থানার পুলিশের টোল প্লাজ তল্লাশিতে মিল্ল ১২ কেজিগাজাঁ ও প্রাইভেটকার সহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৩-৮২১২) আটক করে তল্লাশি চালানো হয়। পরে গাড়িটির ভেতর থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রাইভেটকারসহ গাঁজা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার তিনজন হলেন—হবিগঞ্জ সদর উপজেলার পইল উত্তরপাড়া এলাকার ফরিদ মিয়ার ছেলে মো. নুরুল আমিন মিয়া, নামাফুল এলাকার ছমির মিয়ার ছেলে মো. আতাউর রহমান এবং পইল এলাকার মো. সেলিম মিয়ার ছেলে মো. মনির মিয়া।

পুলিশের তথ্যমতে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল আমিনের বিরুদ্ধে এর আগে দুটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

আরও পড়ুনঃ  মহেশপুরে বিজিবির অভিযানে গাঁজা ও মদ উদ্ধার, দুই বাংলাদেশি আটক
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST