PriyoKhobor-PNG
শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৪২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

আজব স্কুল ৬ শিক্ষকের ৫ পরীক্ষার্থী তবুও ৪ জন ফেল

দৈনিক গণআওয়াজ
আগস্ট ১০, ২০২৬ ১১:২৫ অপরাহ্ণ
| 57
Link Copied!

প্রকাশিত হয়েছে এসএসসি পরিক্ষার ফলাফল। সবাই যখন শিক্ষার্থীদের ভাল ফলাফল নিয়ে আনন্দের মাতোয়ারা। ঠিক তখন নজরে এসে এক আজব বিদ্যালয়ের , সেটি হল মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার শিরীন আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীর চেয়ে শিক্ষক বেশি হলেও ফলাফল দুঃখজনক।

 

এই বিদ্যালয়ে রয়েছে ৬ জন শিক্ষক। এখান থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় ৫ শিক্ষার্থী অংশ নিয়েছিল। তাদের মধ্যে ৪ জনই ফেল করেছে। মাত্র একজন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।

 

সোমবার (১০ আগস্ট) সকালে এসএসসি পরিক্ষার ফলাফল ঘোষণার পর এ তথ্য নিশ্চিত হওয়া যায়

 

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ঘোষিত ফলাফলে দেখা যায়, শিরীন আলী চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে অংশ নেয়া ৫ জনের সবাই মানবিক বিভাগের শিক্ষার্থী। তাদের মধ্যে একজন পাস করলেও বাকিরা ফেল করেছে।

 

স্থানীয় অভিভাবকরা বলেন , এই বিদ্যালয়ে শিক্ষার্থী কম, তাই প্রত্যেকের প্রতি আলাদা নজর দেওয়ার সুযোগ বেশি থাকার কথা। কিন্তু ফলাফল দেখে মনে হচ্ছে, কোথাও না কোথাও ঘাটতি রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত কারণ বের করা প্রয়োজন।

 

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আলী বলেন , বিদ্যালয়ে বর্তমানে ৬জন শিক্ষক রয়েছেন। এ বছর বিদ্যালয় থেকে ৫জন শিক্ষার্থী পরীক্ষার জন্য নিবন্ধন করলেও পরীক্ষায় অংশ নেয় ৪ জন। একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। তিনি আরও বলেন, ফলাফল উন্নত করতে খুব দ্রুত অভিভাবকদের নিয়ে একটি সমাবেশের আয়োজন করা হবে।

 

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু হানিফা বলেন , যেসব বিদ্যালয়ের শিক্ষার্থীরা আশানুরূপ ফলাফল করতে পারেনি, সেসব প্রতিষ্ঠানকে সতর্ক করা হবে। পাশাপাশি সমন্বয় সভায় ফলাফল উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে তাদের নির্দেশনা দেওয়া হবে।

আরও পড়ুনঃ  পবিপ্রবিতে ইএসডিএম ক্লাবের উদ্যোগে "Higher studies and Research in Germany"শীর্ষক সেমিনার ।
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST