
মোফাজ্জল হোসেন, দুর্গাপুর (রাজশাহীতে) প্রতিনিধিঃ
রাজশাহী দুর্গাপুর উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারির (তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার) স্বেচ্ছাসেবী নিয়োজিতকরন ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। আজ (৯ আগষ্ট) রবিবার রাতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে এ চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা, উপজেলা সমাজসেবা অফিসার আ.ন.ম রাকিবুল ইউসুফ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মহিদুল ইসলাম ও উপজেলা আইসিটি অফিসার মেহেদী হাসান স্বাক্ষরিত সফলভাবে এই ফলাফল প্রকাশ করা হয়।
সংশ্লীষ্ঠ সুত্রে জানাগেছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত ফ্যামিলি কার্ড শুমারি তথ্য ভাণ্ডার কর্মসূচির আওতায় দুর্গাপুর উপজেলার ১ টি পৌরসভা ও ৭ টি ইউনিয়নের তথ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠু ভাবে বাস্তবায়নের জন্য আবেদনকারীগনের দাখিলকৃত কাগজপত্র যাচাই এবং ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্বাচিত, সংরক্ষিত এবং অপেক্ষমান প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, দূর্গাপুর উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬ বাস্তবায়নের নিমিত্ত স্বোচ্ছাসেবী ‘তথ্য সংগ্রহকারী’ ও ‘সুপারভাইজার’ পদের ১ম পর্যায়ের নিয়োগ পরীক্ষা গত (২৫ জুলাই) শনিবার বেলা ১১ টায় দূর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এরপর ২য় পর্যায়ের নিয়োগ পরীক্ষা (২৮ জুলাই) মঙ্গলবার বেলা ৩টার সময় দূর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। ব্যবহারিক পরীক্ষার পর একই দিনে ২য় পর্যায়ের মৌখিক পরীক্ষা নেওয়া হয় এবং ১ম পর্যায়ের ব্যবহারিক পরীক্ষার মৌখিক পরীক্ষা গত (২ আগষ্ট) নেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা জানান, সরকারি নীতিমালা এবং সরকারি বিধি মোতাবেক চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।


