PriyoKhobor-PNG
রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৩৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

খুলনা মফস্বল প্রেস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৈনিক গণআওয়াজ
জুলাই ৪, ২০২৬ ৯:২২ অপরাহ্ণ
| 58
Link Copied!

এস.এম.শামীম, খুলনা জেলা প্রতিনিধি।
খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে মতবিনিময় সভা ৪ জুলাই প্রেসক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি ও প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এ অনুষ্ঠানটি পেশাজীবীদের মিলন মেলায় পরিণত হয়।
খুলনা মফস্বল প্রেস ক্লাব বেশ কয়েকটি সামাজিক কর্মসূচি গ্রহণ করে। গত ১৬ মার্চ সোমবার সোনাডাঙ্গা নবপল্লী কমিউনিটি সেন্টারে দুই শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সেমাই, চিনি, ডাল, কিসমিস, বাদাম, মসলা ও সাবানের প্যাকেট বিতরণ করা হয়।

ক্লাবের সভাপতি মহিদুল ইসলাম শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নবীর যুগ্ন সাধারণ সম্পাদক এস এম শামীমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
সিনিয়র সহ-সভাপতি গাজী যুবায়ের আলম,মফিজুর রহমান টুকু, মোঃ মনিরুজ্জামান মনির, গোলাম কিবরিয়া তুহিন,মীর ফারুক হোসেন,মিসেস মারুফা বেগম,সহ-সাধারণ সম্পাদক মোঃ সাব্বির আহম্মদ,মোঃ মনজুর আলম,কোষাধ্যক্ষ মোঃ মাজহারুল আলম,প্রচার সম্পাদক মোঃ আব্দুল আলীম, দপ্তর সম্পাদক মোঃ সেলিম রেজা,আইন বিষয়ক সম্পাদক ইমরান জামান কাজল,যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে মোঃ সোহেল রানা,

ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ বদরুজ্জামান ও সরদার সাঈদ হাসান বাবু,পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আরিফুজ্জামান নয়ন,নির্বাহী সদস্য মোঃ রফিকুল ইসলাম সুজন, মোঃ আতিকুল গোলদার, মোঃ সবুজ খান,মোঃ আব্দুর রউফ,বাবু অধিকারী, মোঃ আল আমিন ও অলি আমিন হক। এসময় দুজন সাংবাদিককে সংগঠনের সদস্য করা হয় তারা হলেন,মোঃ আরিফ হোসেন ও আল মাহফুজ শাওন। এর আগে রমযান মাসে ক্লাবের সাংবাদিকরা দৈনিক সোনালী খবরের খুলনা ব্যুরো অফিসে সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ আলোচনায় মিলিত হন।

আলোচনায় বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য মনিটরিং,ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার বিক্রয় রোধে সচেতনতা এবং ঈদ উপলক্ষে গরিব মানুষের মাঝে সেমাই-চিনি বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। সভাপতির বক্তব্যে খুলনার সাংবাদিক অঙ্গনে নিয়মিত আয়োজন , প্রবীণ-নবীন সাংবাদিকদের শুভেচ্ছা ও প্রয়াত সহকর্মীদের স্মরণ করে বক্তব্য দেন এবং সিনিয়র-জুনিয়র সাংবাদিকদের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নিরপেক্ষ নির্বাচনের জন্য বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা : ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ

মফস্বল প্রেস ক্লাবের নেতারা জানান, “গণমাধ্যম শুধু সংবাদ পরিবেশনেই সীমাবদ্ধ নয়, সমাজের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখাও আমাদের নৈতিক দায়িত্ব। সাংবাদিকরা একদিকে যেমন নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়ান, তেমনি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST