PriyoKhobor-PNG
শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৪৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

সবুজে গড়বো আগামীর বাংলাদেশ—খুলনায় ‘সবুজ পৃথিবী’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত অঙ্গীকার

দৈনিক গণআওয়াজ
আগস্ট ৮, ২০২৬ ১০:০৩ পূর্বাহ্ণ
| 32
Link Copied!

খুলনা প্রতিনিধি:
পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে সবুজ পৃথিবী, খুলনা বিভাগীয় কমিটি আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি–২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন এবং পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম মঞ্জু, প্রশাসক, খুলনা সিটি কর্পোরেশন। তিনি তাঁর বক্তব্যে বলেন,
“একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি মানুষের জীবন, প্রকৃতি ও ভবিষ্যৎকে রক্ষা করে। জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা থেকে দেশকে বাঁচাতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে। ‘সবুজ পৃথিবী’র এই মহতী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। প্রত্যেক নাগরিক যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করেন, তাহলে বাংলাদেশ আরও সবুজ ও নিরাপদ হয়ে উঠবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. জাহাঙ্গীর হোসেন, সভাপতি, সবুজ পৃথিবী, খুলনা বিভাগীয় কমিটি। সভাপতির বক্তব্যে তিনি বলেন,
“আজকের একটি গাছ আগামী দিনের একটি জীবন। পরিবেশ রক্ষার আন্দোলনকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। আমাদের লক্ষ্য খুলনা বিভাগের প্রতিটি জেলা, উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা। আমরা সবাই মিলে একটি সবুজ, নির্মল ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে চাই।”
স্বাগত বক্তব্য রাখেন তানভীর আহমেদ তপন, সাধারণ সম্পাদক, সবুজ পৃথিবী, খুলনা বিভাগীয় কমিটি। তিনি বলেন,
“সবুজ পৃথিবী দীর্ঘদিন ধরে পরিবেশ ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। মাসব্যাপী এ কর্মসূচির মাধ্যমে হাজার হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। সকলের সহযোগিতাই আমাদের এই উদ্যোগকে সফল করবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহিদ মাহমুদ, সবুজ পৃথিবী কেন্দ্রীয় কমিটি; অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার, সদস্য সচিব, খুলনা নাগরিক সমাজ; শেখ আবু আসলাম বাবু, সাংবাদিক ও কবি-সাহিত্যিক; মো. শাহ নিয়াজ মাগদুম, সাবেক ছাত্রনেতা, প্রধান উপদেষ্টা, সবুজ পৃথিবী এবং সহ-সভাপতি, ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন, খুলনা ইউনিট; শহিদুল ইসলাম জোয়ার্দার, প্রধান শিক্ষক, সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়; তাসরিনা বেগম, শিক্ষাবিদ ও সাবেক অধ্যক্ষ; রফিকুল ইসলাম, ব্যবসায়ী ও সমাজসেবক; সেলিম সর্দার, সভাপতি, সবুজ পৃথিবী, ঈশ্বরদী শাখা এবং মো. মনিরুজ্জামান লাভলু, কবি ও নজরুল গবেষক,এবিএম মুহিতজ্জামান,সমাজ সেবক,শিশু সাংবাদিক অসফিয়া আহম্মেদ কথা, সাংবাদিক শরীফুল হোসেন, সাজু খান আরও অনেকে
বক্তারা বলেন, পরিবেশ রক্ষা এখন আর কেবল একটি সামাজিক দায়িত্ব নয়, এটি মানবজাতির অস্তিত্ব রক্ষার সংগ্রাম। তাই প্রতিটি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে বৃক্ষরোপণ এবং গাছের পরিচর্যায় এগিয়ে আসতে হবে। তারা ‘সবুজ পৃথিবী’র এ উদ্যোগকে সময়োপযোগী ও অনুকরণীয় হিসেবে অভিহিত করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইফফাত সানিয়া ন্যান্সি, উপস্থাপক, বাংলাদেশ বেতার, খুলনা।
অনুষ্ঠানের একপর্যায়ে সবুজ পৃথিবী-এর পক্ষ থেকে প্রধান অতিথিসহ সকল সম্মানিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক এবং বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা উপহার প্রদান করা হয়।
পরিশেষে সকল অতিথি ও অংশগ্রহণকারীদের সম্মানে নৈশভোজের আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বক্তারা আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও দূষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST