PriyoKhobor-PNG
রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:২৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী হাসপাতালে, দেখতে গেলেন শুভেন্দু

গনআওয়াজ অনলাইন ডেক্সঃ
আগস্ট ৭, ২০২৬ ৫:৩৬ অপরাহ্ণ
| 22
Link Copied!

বলিউড অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী অস্ত্রোপচারের জন্য ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। সফল অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

জানা যায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। প্রায় দুই বছর আগে ডান হাতে আঘাত পাওয়ার পর তার হাতে অস্ত্রোপচার করে একটি প্লেট বসানো হয়েছিল।

এদিকে শুক্রবার সকালে চিনার পার্কের বাসা থেকে সরাসরি হাসপাতালে গিয়ে মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি কিছু সময় মিঠুনের সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পরে চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন।

হাসপাতাল থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘উনি বাংলার সম্পদ। তার সঙ্গে রাজনৈতিক পরিচয়ের কোনও সম্পর্ক নেই। তবে বাংলায় রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠার পেছনে মহাগুরুর অনেক অবদান রয়েছে। ছোট্ট একটি অস্ত্রোপচার হয়েছে। তিনি ভালো আছেন।’পরে শুভেন্দু অধিকারী সামাজিক যোগাযোগমাধ্যমে মিঠুন চক্রবর্তীর সঙ্গে সাক্ষাতের একটি ছবিও প্রকাশ করেন।

এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর নির্বাচনের পরবর্তী সময়ে নিউটাউনে মিঠুন চক্রবর্তীর বাসায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন শুভেন্দু অধিকারী।

আরও পড়ুনঃ  জন্মহারের চেয়ে আত্মহত্যার হার বেশি!
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST