PriyoKhobor-PNG
শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:২০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

চট্টগ্রামে ৬ দিনে ১৭৮ জন ডেঙ্গুতে আক্রান্ত

দৈনিক গণআওয়াজ
আগস্ট ৭, ২০২৬ ৪:৫৪ অপরাহ্ণ
| 9
Link Copied!

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। চলতি আগস্ট মাসের প্রথম ছয় দিনেই জেলায় নতুন করে ১৭৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ৩০ জন। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২ জনে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১৫০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে সবচেয়ে বেশি ৭৪ জন ভর্তি রয়েছেন। এছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে ১৭ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৭ জন, চট্টগ্রাম সিএমএইচে ৬ জন, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬ জন এবং অন্যান্য বেসরকারি হাসপাতালে ৩০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ৬ আগস্ট পর্যন্ত চট্টগ্রামে মোট ১ হাজার ১২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে জানুয়ারিতে ৬৮ জন, ফেব্রুয়ারিতে ২২ জন, মার্চে ২০ জন, এপ্রিলে ২৯ জন, মে মাসে ৩৭ জন, জুনে ১২২ জন এবং জুলাই মাসে সর্বোচ্চ ৫৩৬ জন আক্রান্ত হয়েছেন।

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ফেব্রুয়ারি মাসে একজন এবং জুলাই মাসে দুজন মারা যান।

চট্টগ্রামের জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, চলতি বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে নগরের বাসিন্দা ৪০৮ জন, জেলার বিভিন্ন উপজেলার ৪৩০ জন এবং অন্যান্য জেলার ১৭৪ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে পুরুষ ৫৭৭ জন, নারী ২৬২ জন এবং শিশু ১৭৩ জন।

জেলায় ডেঙ্গু আক্রান্তের দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে সীতাকুণ্ড উপজেলা। এ উপজেলায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৮ জন।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, বর্ষা মৌসুমে জমে থাকা পানি এডিস মশার প্রজননস্থল হিসেবে কাজ করে। ফলে ডেঙ্গুর বিস্তার ঠেকাতে বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, নির্মাণাধীন ভবনসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি দ্রুত অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

আরও পড়ুনঃ  সর্বস্তরে বাংলা ভাষা শুদ্ধ বানানে ও শুদ্ধ উচ্চারণে কর্মশালা অনুষ্ঠিত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST