PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৩২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় ৬০ গ্রাম গাঁজাসহ ৫ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা

দৈনিক গণআওয়াজ
আগস্ট ৬, ২০২৬ ৯:১৫ অপরাহ্ণ
| 7
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়া মহানগরের সেউজগাড়ী ও চকসুত্রাপুর চামড়াগুদাম এলাকায় পৃথক অভিযানে ৬০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লক্ষণ চন্দ্র দাস এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালালের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলেন- মো. ঠান্ডা মিয়া (৫০), পিতা: মৃত মোনাত মিয়া, গ্রাম: বেলাই, থানা: শিবগঞ্জ; মো. শামীম হোসেন (৫৬), পিতা: মৃত আবতাব শাহ, গ্রাম: পেরী, থানা: গাবতলী; মো. সনি আহম্মেদ (২১), পিতা: মো. আব্দুল সালাম, মালগ্রাম; শ্রী ডন কুমার ঘোষ (৩৮), পিতা: শ্রী অমল চন্দ্র ঘোষ, মধ্য চেলোপাড়া; এবং মো. শিমুল শেখ (৪৫), পিতা: মৃত আবগান শেখ, ভাটকান্দি, বগুড়া।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে মোট ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে বিচার শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় আসামিকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। চতুর্থ আসামিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড এবং পঞ্চম আসামিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের বিস্তার রোধে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

আরও পড়ুনঃ  বগুড়ায় দুপচাঁচিয়া থানার বিশেষ অভিযানে অপহরণ মামলার আসামিসহ ১০ জন গ্রেপ্তার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST