PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:২৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ভারতীয় তরুণীর অভিযোগ ভারতের থানায়,জামালপুরে প্রেমিক আটক

দৈনিক গণআওয়াজ
আগস্ট ৬, ২০২৬ ৮:৫৮ পূর্বাহ্ণ
| 14
Link Copied!
বুধবার (৫ আগস্ট) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার মোস্তাফিজুর রহমান মেহেদী (১৯) দেওয়ানগঞ্জ উপজেলার একেএম মেমোরিয়াল কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার কালিকাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত আব্দুল করিমের ছেলে।

জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, মোস্তাফিজুর রহমান মেহেদীর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার এক তরুণীর পরিচয় হয়।

একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সুবাদে তারা বিভিন্ন সময়ে নিজেদের ব্যক্তিগত ছবি-ভিডিও আদান-প্রদান করেন। পরে তরুণীর ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন ও তার আত্মীয়দের কাছে পাঠিয়ে দেন মেহেদী। এ ঘটনায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার সুতি থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী তরুণী।
পরবর্তীতে জামালপুর জেলার পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয়। তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা বিশেষ অভিযান চালিয়ে গতকাল রাতে তাকে গ্রেপ্তার করে। তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। মোবাইলের তথ্য পর্যালোচনা ও তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ভুক্তভোগী তরুণীর অভিযোগের সত্যতা পায় পুলিশ।

জেলা গোয়েন্দা শাখার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি-১) সোহাগ রানা বলেন, ‘এ ঘটনায় গোয়েন্দা পুলিশ বাদী হয়ে সাইবার নিরাপত্তা আইনে মামলা করেছে। গ্রেপ্তার যুবককে আজ বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

আরও পড়ুনঃ  বগুড়ার আদমদীঘিতে ডিএনসির অভিযানে ৭ মাদক কারবারি আটক, বিভিন্ন মেয়াদে সাজা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST