PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মনিরামপুরে জামায়াত ও ১১ দলের বিক্ষোভ, জুলাই সনদ বাস্তবায়নের দাবি

দৈনিক গণআওয়াজ
আগস্ট ৬, ২০২৬ ১২:০৪ পূর্বাহ্ণ
| 12
Link Copied!

মোঃ মামুনুর রশিদ, মনিরামপুর প্রতিনিধি:

গণঅভ্যুত্থান দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে যশোরের মনিরামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান।

 

বুধবার (৫ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মনিরামপুর উপজেলা জামায়াত ও ১১ দলীয় জোটের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রিমঝিম বৃষ্টির মধ্যেও বিক্ষোভ মিছিলটি মনিরামপুর বাজারের গরুহাটখোলা মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক খলিলুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর। তিনি বক্তব্যে জুলাই আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বলেন, ১৭ বছরের স্বৈরশাসনের অবসান ঘটাতে ছাত্র-জনতার আত্মত্যাগ ও সংগ্রামের মাধ্যমে এই অর্জন এসেছে। তিনি অভিযোগ করেন, এই অর্জনকে খাটো করার কোনো সুযোগ নেই এবং সরকারকে গণভোটের রায়ের আলোকে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।

 

বক্তারা বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন ছিল একটি অসম সংগ্রাম, যেখানে নিরস্ত্র মানুষ সাহসিকতার সঙ্গে আন্দোলন করে পরিবর্তন এনেছিল। সেই আন্দোলনের চেতনা বাস্তবায়নে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।সমাবেশে উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও সম্ভাব্য উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা লিয়াকত আলীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।সমাবেশ শেষে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ  খুলনা মফস্বল প্রেসক্লাবের সভাপতি মহিদুল ইসলাম শাহিনের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST