PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:১৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় র‌্যাব-১২ এর অভিযানে ৫০ বোতল ফেয়ারডিলসহ মাদককারবারী গ্রেপ্তার

দৈনিক গণআওয়াজ
আগস্ট ৫, ২০২৬ ৪:৩৬ অপরাহ্ণ
| 20
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শিবগঞ্জে র‌্যাব-১২ এর মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেয়ারডিলসহ এক মাদককারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।

‎র‌্যাব-১২ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের কাছে তথ্য আসে যে, জয়পুরহাট থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে এক ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে রাজধানীর দিকে যাচ্ছে। এমন সংবাদের পরিপ্রেক্ষিতে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল মঙ্গলবার (৪ আগস্ট) রাতে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার চকরামচন্দ্রপুর এলাকায় কিচক-টু-মোকামতলা পাকা সড়কে মাদকবিরোধী চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করে।

‎অভিযান চলাকালে জয়পুরহাট থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে যাত্রী মো. সিয়াম হোসেন (২৭)কে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫০ বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেয়ারডিল উদ্ধার করা হয়।

‎গ্রেপ্তারকৃত সিয়াম হোসেন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পশ্চিম বীরনগর এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. শফিকুল ইসলাম।

‎র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

‎র‌্যাব-১২ আরও জানায়, মাদক নির্মূল এবং মাদককারবারীদের বিরুদ্ধে তাদের গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

আরও পড়ুনঃ  শাপলা চত্বর হত্যাকাণ্ডে আসামি হাসিনাসহ ৪১
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST