PriyoKhobor-PNG
বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:০৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়া শেরপুরে স্কুলছাত্র হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার, অন্যদের ধরতে অভিযান অব্যাহত

দৈনিক গণআওয়াজ
আগস্ট ৪, ২০২৬ ৭:০০ অপরাহ্ণ
| 23
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শেরপুর উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত স্কুলছাত্র জামিল শেখ (১৬) হত্যা মামলার প্রধান আসামি মো. শাকিল (২৭)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের শালফা এলাকা থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক তথ্যে জানা গেছে, গ্রেপ্তারের সময় তিনি ঢাকায় পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, গত সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় শেরুয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা সৃষ্টি হয়। পরিস্থিতি শান্ত করতে এগিয়ে গেলে স্কুলছাত্র জামিল শেখকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের বাবা রফিকুল ইসলাম শেরপুর থানায় তিনজনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া শাকিলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  ধুনটে মাদকবিরোধী অভিযানে ১৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST