PriyoKhobor-PNG
বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:১৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পাইকগাছায় জায়গাজমি দখলচেষ্টার প্রতিবাদে বিএনপি ও ওলামা দল নেতার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন 

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২, ২০২৬ ৯:৪৮ অপরাহ্ণ
| 14
Link Copied!

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।

পাইকগাছায় জায়গাজমি দখল চেষ্টা ও দোকান ঘর ভাংচুরের হুমকি প্রদান করার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। ২ আগস্ট রোববার বিকালে উপজেলার গড়ইখালীর কুমখালী নালিশী জমির পাশে সড়কে গড়ইখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মিজান জোয়ার্দার ও উপজেলা ওলামা দলের সদস্য সচিব শফিকুল ইসলামের বিরুদ্ধে এলাকার শত শত নারী পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে দখলচেষ্টা ও হুমকির প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আশুহস্তক্ষেপ কামনা করেন। পুর্বপুরুষের কৃষি জমি দখল চেষ্টা ও দোকান ভাংচুরের হুমকির প্রতিবাদে গড়ইখালী বিএনপির সাবেক সভাপতি ও আ’লীগের দু’দোষরের বিরুদ্ধে মানববন্ধন ও মিছিল হয়েছে।

কমর্সুচী’তে জমির মালিক দক্ষিণ কুমখালীর মৃতঃ বল্লভ মন্ডলের ছেলে সুকেশ ও অনিমেশ মন্ডল বলেন, পূর্বপুরুষ থেকে প্রৈত্রিক সুত্রে কুমখালী মৌজায় বাড়ী সিমানা হতে গড়ইখালী কলেজ খেয়াঘাট অভিমুখি সড়কের পাশ বরাবর ২০ বিঘা কৃষি জমি শান্তিপুর্ণ ভাবে ভোগ দখলে আছি। তারা আরো বলেন, সোলাদানার নুনিয়া পাড়ার বাসিন্দা অধীর মন্ডল তার শ্বশুর সস্পর্কে মৃতঃ সুরেন্দ্র নাথ মন্ডলের কাছ থেকে একই দাগ খতিয়ানের প্রায় ১০ বিঘা ক্রয় করে এ জমি দখল চেষ্টা করছেন । দু’ভাই অভিযোগ করেন গত দু’বছর ধরে অধীর মন্ডল আমাদের প্লটের জমি দখল চেষ্টা করে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত গড়ইখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মিজান জোয়াদ্দার ও তার সহযোগি ওলামাদল নেতা শফিকুল ইসলাম ও দুঃখি গংরা বর্গাদার দাবি করে এজমি দখল চেষ্টা করছেন। এমনকি টাকা নিয়েও প্রকাশ্যে আমার মুদি দোকান ভাংচুরের হুমকি দিয়েছেন।

প্রতিবাদ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হরিমতি মন্ডল, কৃষ্ণপদ মিস্ত্রি, মিরা মৈত্র, নিভা সরকার, দীপালি মন্ডল, আরতী মন্ডল, সুপ্রিয়া মন্ডল, রুমা মন্ডল, মুক্তি সরকার, যোগেশ মন্ডল, সুভাষ মন্ডল ও অমিত সরকার।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম মহানগরী জামায়াতের যুব ও ক্রীড়া কমিটি গঠন সম্পন্ন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST