PriyoKhobor-PNG
রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৩৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

নাচোলে এডিপির অর্থায়নে চার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি ড. মিজানুর রহমান

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২, ২০২৬ ৬:১৩ অপরাহ্ণ
| 15
Link Copied!

মাহিদুল ইসলাম ফরহাদ ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি-ADP) এর অর্থায়নে বাস্তবায়িত চারটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। রোববার (২ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে এসব উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন হওয়া প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— কন্যানগর প্রধান সড়ক থেকে কন্যানগর কবরস্থান পর্যন্ত বিএসএফ (BSF) সোলিং রাস্তা, নাচোল বাসস্ট্যান্ড এলাকায় বিসমিল্লাহ ওয়েল্ডিং থেকে রাজিয়া বেগমের বাড়ি পর্যন্ত সিসি (CC) সড়ক, চেয়ারম্যানপাড়া এলাকায় মতি কমিশনারের বাড়ি থেকে প্রফেসর ইসলামউদ্দিনের বাড়ি পর্যন্ত আরসিসি (RCC) ড্রেন ও সিসি (CC) রাস্তা এবং থানাপাড়া শাহজাহান মাস্টার কবরস্থান পর্যন্ত আরসিসি (RCC) রাস্তা। এ সময় উপস্থিত ছিলেন নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাস, উপজেলা প্রকৌশলী মো. সাদিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. ইয়াকুব আলী, পৌর জামায়াতে ইসলামীর আমির মো. মুনিরুল ইসলাম, পৌর বিএনপির সহ-সভাপতি মো. আমানুল্লাহ মাসুদসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এডিপির আওতায় বাস্তবায়িত এসব উন্নয়ন প্রকল্প স্থানীয় জনগণের যাতায়াত ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং নাগরিক সুবিধা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এমপি ড. মু. মিজানুর রহমান উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান ‌জানান।

আরও পড়ুনঃ  বুলিং প্রতিরোধে আলোচনা সভা ও সচেতনতামূলক ক্যাম্পেইন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST