PriyoKhobor-PNG
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়া শেরপুরে বিস্ফোরক ও সহিংসতার মামলায় আওয়ামী লীগ ও কৃষক লীগের দুই নেতা গ্রেপ্তার

দৈনিক গণআওয়াজ
জুলাই ৩০, ২০২৬ ৮:১১ অপরাহ্ণ
| 45
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শেরপুর উপজেলায় বিস্ফোরক ব্যবহার, হামলা ও সহিংসতার অভিযোগে দায়ের করা একটি মামলায় আওয়ামী লীগ ও কৃষক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান (৪৮) এবং শাহবন্দেগী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. তোফাজ্জল হোসেন (৫৫)।

‎পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর শেরপুর থানায় দায়ের হওয়া একটি মামলায় তাদের আসামি করা হয়। ওই মামলায় ককটেল বিস্ফোরণ, একটি কার্যালয়ে হামলা এবং সহিংসতার অভিযোগ রয়েছে। মামলার তদন্তের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (২৯ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

‎শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস,এম মঈনুদ্দীন জানান, মামলার আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

‎তিনি আরও বলেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ভারতীয় ইস্কফ সিরাপ, নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী অটোরিক্সা* আটক।।
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST