PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৫৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

মণিরামপুরে প্রধান শিক্ষকের দূর্নীতি ফাঁস করায় সন্ত্রাসী ডেকে সাংবাদিক’কে হুমকি!

দৈনিক গণআওয়াজ
জুলাই ৩০, ২০২৬ ৭:৫৬ অপরাহ্ণ
| 20
Link Copied!

মো: মামুনুর রশীদ,,মনিরামপুর, যশোর।

‎মণিরামপুর উপজেলাতে সাংবাদিককে প্রকাশ্যে হুমকির অভিযোগ উঠেছে জালালপুর গ্রামের মীর কাসেমের ছেলে মীর মিকাইল হোসেনের বিরুদ্ধে।গত ২৮ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এই হুমকি দেওয়া হয়েছে।একই দিনে গোপন ক্যামেরায় ধারণকৃত ভিডিও রেকর্ড এর তথ্য মোতাবেক সাংবাদিক তাজাম্মুল হোসেনকে মীর মিকাইল হোসেন ব্যাঙ্গ করে অপমান সুচক কথাবার্তা বলছেন।

হুমকির শিকার সাংবাদিক তাজাম্মুল হোসেন বলেন,উপজেলার জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমানত আলীর দুর্নীতির তথ্য সংবাদমাধ্যমে প্রকাশ করায় তার শিক্ষিকা স্ত্রী এবং মীর মিকাইলকে দিয়ে হুমকি দেওয়া হয়েছে। মীর মিকাইল এক পর্যায়ের তাজাম্মুল হোসেনকে ব্যাঙ্গ করে বলেন তোকে কি স্যার বলে ডাকতে হবে নাকি? তিনি আরও বলেন তোকে দেখে নিবো তোর বিষয়টা মাথায় রাখলাম বলে হুমকি দিয়ে উপজেলা নির্বাহী কার্যালয়ের প্রধান ফটক দিয়ে মটরসাইকেল চালিয়ে দ্রুত চলে যান।এ সময় সাংবাদিক তাজাম্মুল ও নয়ন রায়কে প্রধান শিক্ষক আমানত আলী ও তার সহযোগীরা ম্যানেজ করার চেষ্টা করেন তখন দুই সাংবাদিক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের দিকে চলে যান।

সাংবাদিক তাজাম্মুল হোসেন আরও বলেন, মীর মিকাইল খেদাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আলিম জিন্নাহ এর একান্ত সহযোগী ছিলেন এবং বিগত সরকারের আমলে দখলদার চাঁদাবাজি বিভিন্ন লোকজনের উপর হামলা হুমকি সহ সকল সন্ত্রাসী কার্যক্রমে সংগে তিনি জড়িত ছিলেন।সাংবাদিক তাজাম্মুল হোসেন দক্ষিণাঞ্চলের দৈনিক যশোর বার্তা পত্রিকার মনিরামপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন এবং তিনি মনিরামপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য। উক্ত বিষয়ে প্রধান শিক্ষক আমানত আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন হুমকি দাতাদের আমি চিনি না।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST