
মস্ত মিয়া.বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
শনিবার ২৫ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১:৪৫ ঘটিকায় বিজয়নগর থানার এসআই চম্পক চক্রবর্তী সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে বিজয়নগর থানাধীন হরষপুর ইউনিয়নের বুল্লা বাজার এলাকার আশ্রাফুল কসমেটিকস অ্যান্ড ভ্যারাইটিজ স্টোরের সামনে থেকে ৪৪ কেজি গাঁজা এবং গাঁজা পরিবহনে ব্যবহৃত ১টি অটোরিকশা উদ্ধার করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মোঃ রাজ্জাক (৩৫), পিতা- মোঃ আবু তাহের, সাং- রাজেন্দ্রপুর, ১নং ধর্মঘর ইউনিয়ন, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ এবং অটোরিকশার অজ্ঞাতনামা চালক ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। পরে এসআই চম্পক চক্রবর্তী উপস্থিত সাক্ষীদের সম্মুখে আইনানুগ প্রক্রিয়ায় উদ্ধারকৃত আলামত জব্দ করেন।
এ ঘটনায় বিজয়নগর থানায় এফআইআর নং-৪৬, তারিখ ২৫ জুলাই ২০২৬, জি.আর. নং-২৮৬ মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(গ)/৩৮/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


