PriyoKhobor-PNG
সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৩১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

আখাউড়ায় প্রতিবেশীদের অত্যাচার ও প্রাণনাশের হুমকিতে আতঙ্কে একটি পরিবার

দৈনিক গণআওয়াজ
জুলাই ২৫, ২০২৬ ৪:১৮ অপরাহ্ণ
| 19
Link Copied!

মস্ত মিয়া, বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দক্ষিণ ইউনিয়নের নূরপুর গ্রামে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও গাছ কেটে নেওয়ার প্রতিবাদ করায় একটি পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোঃ মাহফুজ মিয়ার দাবি, একই এলাকার সেন্টু মিয়া ও তার দলবল দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপকর্ম চালিয়ে আসছে।

সম্প্রতি অভিযুক্তরা মাহফুজ মিয়ার পুকুরের গাছ কেটে প্রায় ১৫ হাজার টাকার ক্ষতিসাধন করে। বাধা দিতে গেলে তাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করা হয়। প্রাণ বাঁচাতে তিনি ঘরে আশ্রয় নিলেও, অভিযুক্তরা তাকে ও তার পরিবারকে ঘরে তালা দিয়ে পুড়িয়ে মারা এবং কুপিয়ে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ।

বর্তমানে পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। এ ঘটনায় জড়িত সেন্টু মিয়া, সাইফুল ইসলাম অপু, হাসান মিয়া, রনি মিয়া ও আসিফ মিয়াসহ অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।

আরও পড়ুনঃ  সবদল খেয়ে এবার জামায়াতে যোগ দিলেন কমলনগরের আ.লীগ নেতা মিলন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST