PriyoKhobor-PNG
বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:১৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

উল্টো রথযাত্রায় ঠাকুরগাঁওয়ে হাজারো ভক্তের ঢল

দৈনিক গণআওয়াজ
জুলাই ২৫, ২০২৬ ৪:১২ অপরাহ্ণ
| 32
Link Copied!

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ

শনিবার (২৫ জুলাই) ঠাকুরগাঁওয়ে ধর্মীয় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা। এ উপলক্ষে জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বী ভক্ত-অনুসারী অংশ নেন।

বর্ণাঢ্য শোভাযাত্রায় সুসজ্জিত রথ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ভক্তরা ভজন-সংকীর্তন, প্রার্থনা ও ধর্মীয় সঙ্গীতে অংশ নেন। রথযাত্রাকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং নারী, পুরুষ, শিশু ও প্রবীণসহ সব বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

আয়োজকরা জানান, উল্টো রথযাত্রা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।উৎসব শেষে ভক্তরা সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা করেন।

 

 

আরও পড়ুনঃ  পটুয়াখালী পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে হাজার হাজার মুসুল্লির সমাগম।
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST