PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান

দৈনিক গণআওয়াজ
জুলাই ২৪, ২০২৬ ৬:২৬ অপরাহ্ণ
| 22
Link Copied!

মোঃ সোহেল রানা রাজশাহী

রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলকে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁকে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে তাকে এক বছরের জন্য এ নিয়োগ দেওয়া হয়।নিয়োগপত্রে বলা হয়, চুক্তিভিত্তিক এ নিয়োগ সরকারের অন্যান্য প্রচলিত বিধি-বিধান অনুযায়ী কার্যকর হবে।

 

মোসাদ্দেক হোসেন বুলবুলের রাজনৈতিক পরিচয়:

তিনি বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। এর আগে তিনি রাজশাহী মহানগর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় ও রাজশাহী মহানগর কমিটির গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন।

বিএনপি নেতাকর্মীরা এ নিয়োগকে দলের প্রতি সরকারের আস্থার প্রতিফলন হিসেবে দেখছেন।

আরও পড়ুনঃ  দিঘলিয়ায় এমপি আজিজুল বারী হেলালের উপস্থিতিতে নানা কর্মসূচি, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST