PriyoKhobor-PNG
মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

চোটের কারণে ‘দ্য হান্ড্রেড’ থেকে ছিটকে গেলেন মোস্তাফিজ

দৈনিক গণআওয়াজ
জুলাই ২৪, ২০২৬ ১২:৫১ অপরাহ্ণ
| 38
Link Copied!

আকাশ দাশ সৈকত

প্রথম বাংলাদেশি হিসেবে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগ ‘দ্য হান্ড্রেড’-এ খেলার সুযোগ পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। টুর্নামেন্টের দল বার্মিংহাম ফিনিক্স তাকে দলে নিলেও, শেষ পর্যন্ত চোটের কারণে মাঠেই নামা হচ্ছে না এই তারকা বাঁহাতি পেসারের।

 

গত ৬ জুলাই জিম্বাবুয়ে সফরের প্রথম ওয়ানডে ম্যাচ চলাকালে ডান হ্যামস্ট্রিংয়ে চোট পান মোস্তাফিজ। একই সাথে তার হাঁটুতেও অস্বস্তি ছিল। এই চোটের কারণে জিম্বাবুয়ে সফরের বাকি অংশ থেকেও ছিটকে যেতে হয় তাকে।

 

প্রাথমিকভাবে বার্মিংহাম ফিনিক্স জানিয়েছিল, মোস্তাফিজ ইংল্যান্ডে গিয়ে দলে যোগ দেওয়ার পর তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হবে। তবে পরবর্তীতে সিদ্ধান্ত হয় দেশেই (বাংলাদেশে) তার ফিটনেস টেস্ট নেওয়া হবে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনার পর এবার নিশ্চিত হওয়া গেল, চোটের কারণে চলতি আসরে তার আর খেলা হচ্ছে না।

উল্লেখ্য, মোস্তাফিজের বদলি হিসেবে বার্মিংহাম ফিনিক্স এখনও নতুন কোনো ক্রিকেটারের নাম ঘোষণা করেনি।

আরও পড়ুনঃ  নববর্ষ উপলক্ষে প্রীতি ফুটবল প্রতিযোগিতা কপিলমুনি চলার সাথী কে পরাজিত করে পাইকগাছা হাঁটার সাথী চ্যাম্পিয়ন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST