PriyoKhobor-PNG
রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৩৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

গুগলকে ১০২ কোটি ডলার জরিমানা

দৈনিক গণআওয়াজ
জুলাই ২৪, ২০২৬ ৯:৫৯ পূর্বাহ্ণ
| 16
Link Copied!

সার্চ ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে গুগলকে ৮৯০ মিলিয়ন ইউরো জরিমানা করেছে ইউরোপীয় কমিশন (ইইউ)। গতকাল বৃহস্পতিবার সংস্থাটি জানায়, ইন্টারনেট নীতিমালা ভঙ্গ করে কম্পানিটি নিজেদের সেবাগুলোতে ট্রাফিক নিয়ে আসত।

গুগলে সার্চ করলেও প্রতিযোগী ব্যবসপ্রতিষ্ঠানগুলোর উপস্থিতি সার্চ রেজাল্টে সহজে দেখা যেত না।

প্রভাবশালী অবস্থান ব্যবহার করে গুগল এই অবৈধ চর্চা চালিয়ে গেছে। ইইউয়ের প্রযুক্তি আইন ডিজিটাল মার্কেটস অ্যাক্টের (ডিএমএ) আওতায় গুগলের বিরুদ্ধে একাধিক তদন্তের পর এই জরিমানা আরোপ করা হয়েছে।দুটি আলাদা আইন ভঙ্গের দায়ে মোট জরিমানার পরিমাণ নির্ধারণ করা হয় ৮৯০ মিলিয়ন ইউরো (১০২ কোটি ডলার)।

সার্চ রেজাল্টে গুগল নিজস্ব সেবাগুলোকে এগিয়ে রাখার ফলে অন্য কম্পানিগুলো সহজে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে পারত না। মূলত ই-কমার্স, ভ্রমণ ও ম্যাপ বিষয়ক ওয়েবসাইটগুলো গুগলে নিজেদের উপস্থিতি দৃঢ় করতে পারত না। এ অভিযোগের জেরে গুগলকে ৫২৫ মিলিয়ন ডলার জরিমানা করা হয়।এ ছাড়া গুগল প্লে স্টোরের বাইরে গিয়ে সাশ্রয়ী মূল্যে অ্যাপ, ডিজিটাল কনটেন্ট এবং সাবস্ক্রিপশন ফি কেনার সুযোগ সীমিত করার অভিযোগে তদন্ত হয় গুগলের বিরুদ্ধে।

প্রতিবার এসব সেবা বিক্রির সময় কমিশন হিসেবে নির্দিষ্ট পরিমাণ ফি নিয়ে থাকে গুগল প্লে। অ্যাপ ও সাবস্ক্রিপশন কেনার বিকল্প মাধ্যম প্রদর্শন না করার অভিযোগে গুগলকে ৪৯১ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে।

সূত্র : টিভিপি ওয়ার্ল্ড

আরও পড়ুনঃ  একসঙ্গে তিন বোনকে বিয়ে করলেন যুবক
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST