
মোঃ নুরুদ্দিন,ভোলা প্রতিনিধি
বরিশাল থেকে ভোলা ও লক্ষীপুর জেলা যাতায়াতের প্রধান সড়ক আজ অবহেলা পরিনত হয়েছে । সড়কটি সংস্কারের কাজ না করা দূভোগে পড়তে হয় হাজার সাধারণ মানুষ।
ভোলা সদর উপজেলা ৯নং চরসামাইয়া ইউনিয়নে ১নং ওয়ার্ডে পুরাতন খেয়াঘাট হতে প্রায় ১কিলোমিটার চৌরাস্তা পর্যন্ত মহাসড়কের বেহাল দশা দূভোগে পড়তে সাধারণ মানুষ।
সাধারণ মানুষ নবদিগন্ত খবর কে জানান দৈনিক একটি করে এই সড়কে গাড়ি উল্টে পড়ে যায়। রাস্তাটি দূত সংস্কার ও মেরামত কাজ না করলে দিন দিন ভয়াবহ রুপ নিয়েছে সড়কটি।
এই সড়কটি দিয়ে হাজারো ছাত্র-ছাত্রীদের শিক্ষার জন্য যাতায়াত করা লাগে স্কুল কলেজে, মানুষ অসুস্থ হয়ে পড়লে তাকে দূত হাসপাতালে নেওয়ার আগে মৃত্যু বরণ করেন।
এই সড়কটি শুধু একটি গ্রাম বা ইউনিয়নের সাথে জড়িত না, এটি আশপাশের বিভিন্ন জেলার মানুষের সাথে গুরুত্বপূর্ণ যাতায়াতের ব্যবস্থা। সড়কটি সংস্কারের ও মেরামত করা হলে, শিক্ষা, কৃষি, ব্যবসা-বাণিজ্য,
স্বাস্থ্য সেবা এবং জরুরী সেবায় যাতায়াতের অনেক সহজ হবে।
এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ে জরুরি হস্তক্ষেপ কামনা করছে। তাদের দাবি জনস্বার্থে বিবেচনায় দূত সড়কটি সংস্কার ও মেরামত করা দাবি জানিয়েছেন।


