PriyoKhobor-PNG
শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৪৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

দৈনিক গণআওয়াজ
জুলাই ২২, ২০২৬ ৮:৩২ অপরাহ্ণ
| 19
Link Copied!

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ

ঠাকুরগাঁও সদর উপজেলার ছিট চিলারং রেলওয়ে স্টেশন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়।

বুধবার (২২ জুলাই) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৪ পিস টাপেন্টাডল উদ্ধার করা হয়। এ ঘটনায় দুটি মামলা নিষ্পত্তি করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. সোহাগ (২৮) ও মো. ফারুক (২০)।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন একজনকে ১৫ দিনের এবং অপরজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি তাদের যথাক্রমে ৩০০ ও ২০০ টাকা, মোট ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন আর রশিদ জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। তিনি মাদকমুক্ত সমাজ গঠনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুনঃ  কুড়িগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST