PriyoKhobor-PNG
শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:০০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

১০ ঘণ্টা মোটরসাইকেল চালিয়ে ১০ কেজি গাঁজা পাচারের সময় দুই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তার

দৈনিক গণআওয়াজ
জুলাই ২০, ২০২৬ ৩:২২ অপরাহ্ণ
| 42
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
‎লালমনিরহাট সীমান্ত থেকে সংগ্রহ করা ১০ কেজি গাঁজা মোটরসাইকেলে করে প্রায় ১০ ঘণ্টা পথ পাড়ি দিয়ে বগুড়ায় পাচারের সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া জেলা কার্যালয়। এ সময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা, দুটি মোটরসাইকেল এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
‎রবিবার (১৯ জুলাই ২০২৬) বিকেল ৩টা ৪০ মিনিট থেকে ৪টা ৫০ মিনিট পর্যন্ত বগুড়া জেলার ধুনট উপজেলার শৌলমারী দক্ষিণপাড়া গ্রামে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ডিএনসি। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে জনৈক সোহেল রানার বাড়ির সামনে সন্দেহভাজন দুই মোটরসাইকেল আরোহীর দেহ ও বহনকৃত মালামাল তল্লাশি করে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
‎গ্রেপ্তারকৃতরা হলেন লালমনিরহাট জেলার হাতিবান্দা উপজেলার গেন্দুকুড়ি গ্রামের মো. নূর নবী খন্দকার জিকু (৪০) এবং গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার চাচিয়া মীরগঞ্জ গ্রামের মো. মিলন মিয়া (২৪)।
‎ডিএনসি জানায়, নূর নবী খন্দকার জিকুর কাছ থেকে একটি ট্রাভেল ব্যাগে রাখা ৫ কেজি গাঁজা, একটি বাজাজ পালসার-১৫০ মোটরসাইকেল এবং দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। অপরদিকে মিলন মিয়ার কাছ থেকে একটি বস্তায় রাখা আরও ৫ কেজি গাঁজা, একটি বাজাজ পালসার-১৫০ মোটরসাইকেল এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। ডিজিটাল কিচেন স্কেলে ওজন করে উদ্ধারকৃত গাঁজার মোট পরিমাণ ১০ কেজি নিশ্চিত করা হয়েছে।
‎ডিএনসি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগে থেকেই খবর ছিল যে লালমনিরহাট সীমান্ত এলাকা থেকে একটি মাদকের চালান বগুড়ায় প্রবেশ করবে। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচারকারীদের হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে ডিএনসি।
‎এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ধুনট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. তাহিদুল আলম।
‎ডিএনসি বগুড়া জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকের চালানের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি ও নেটওয়ার্ককে শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে সরকার ঘোষিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে পরিচালিত হবে বলে জানিয়েছে কসংস্থাটি।

আরও পড়ুনঃ  মাগুরায় বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST