PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৫৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

কোটচাঁদপুরে ভবন ভাঙার সময় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

দৈনিক গণআওয়াজ
জুলাই ২০, ২০২৬ ৩:১০ অপরাহ্ণ
| 10
Link Copied!

 

​কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুরে সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের একটি পুরাতন ভবন ভাঙার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়ানুর হোসেন (৩৫) নামের এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

​আজ সোমবার সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ানুর হোসেন পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের বাসিন্দা।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে কোটচাঁদপুর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত পুরাতন ভবন ভাঙার কাজ করছিলেন ইয়ানুরসহ কয়েকজন শ্রমিক। ভবন ভাঙার একপর্যায়ে অসাবধানতাবশত ইয়ানুরের হাতে থাকা একটি লোহার রড পাশে থাকা বিদ্যুতের মেইন লাইনের উচ্চক্ষমতাসম্পন্ন তারের সংস্পর্শে আসে। এতে তিনি তীব্রভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

​উপস্থিত অন্য শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে দ্রুত কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এই ঘটনায় এলাকায় ও নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুনঃ  গত ৪ঠা আগস্ট ২০২৪-এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের ছররা গুলিতে পঙ্গুত্ববরণকারী মো. শরিফুল ইসলাম
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST