PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

আগামীকাল ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন ক্রিকেটাররা

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ১১, ২০২৪ ১১:৪১ অপরাহ্ণ
| 15
Link Copied!

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের দিনই জানা গিয়েছিল দেশে ফিরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

দেশে পৌঁছানোর পর ভারত সিরিজকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছে টিম টাইগার্স। এর মধ্যে জানা গেল আগামীকাল (বৃহস্পতিবার) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দেখা করতে যাবেন নাজমুল হোসেন শান্তরা।

দুপুর সোয়া ১২ টায় মিরপুর স্টেডিয়াম থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাবেন ক্রিকেটাররা। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া ম্যানেজার জাহিদ চৌধুরী।

আরও পড়ুন—    বৈষম্যবিরোধী জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ

কদিন আগে পাকিস্তানের মাটিতে অবিস্মরণীয় এক মুহূর্তের সাক্ষী হয়েছে দেশের ক্রিকেট। টেস্ট ফরম্যাটে কখনো হারাতে না পারা পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ জিতেছে লাল-সবুজের দল। টেস্ট স্ট্যাটাস অর্জনের ২৪ বছর পর এই সিরিজেই এসেছে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জয়। প্রথম টেস্টে ১০ উইকেটের বিশাল জয়ের পর দ্বিতীয় টেস্টেও এসেছে ৬ উইকেটের অসামান্য এক জয়।

জয়ের পরপর জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোনে করে তাকে এবং দলকে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ড. ইউনূস বলছিলেন, “সরকার এবং আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তোমাদের নিয়ে পুরো জাতি গর্বিত।” বাংলাদেশ দল দেশে ফেরার পর তাদের সংবর্ধনা দেওয়া হবে বলেও প্রেস উইংয়ের বার্তায় জানানো হয়েছিল সে সময়।

প্রিয়খবর/নয়ন

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ে নতুন কুঁড়ি স্পোর্টস'র সমাপনী ও পুরস্কার বিতরণ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST