PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৩৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

বিজিবির পৃথক অভিযানে লক্ষাধিক টাকার মাদক ও কীটনাশক উদ্ধার

দৈনিক গণআওয়াজ
জুলাই ১৭, ২০২৬ ৯:০২ অপরাহ্ণ
| 14
Link Copied!

হৃদয় রায়হান কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তসহ বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার ভারতীয় মাদকদ্রব্য ও কীটনাশক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীন জামালপুর বিওপির একটি টহল দল শুক্রবার ভোর ৫টা ১৫ মিনিটে মহিষকুন্ডি কোম্পানির দায়িত্বপূর্ণ ডাংমড়কা এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৭৫ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করে।

এর আগে বৃহস্পতিবার বিকেল ৩টা ৩০ মিনিটে একই বিওপির টহল দল কান্দিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১ কেজি ৩০০ গ্রাম ভারতীয় গাঁজা এবং ৩৯ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করে।

এদিকে, একই দিন দুপুর ১২টা ৫০ মিনিটে কাজিপুর বিওপির টহল দল কাজিপুর বর্ডারপাড়া মাঠে অভিযান চালিয়ে ১৯৮ বোতল ভারতীয় কীটনাশক (এলবা) জব্দ করে।

বিজিবি জানিয়েছে, পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদক ও অন্যান্য চোরাচালানি পণ্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৭ হাজার ১৭৪ টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার ও অন্যান্য সীমান্ত অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  সুনামগঞ্জে বছরের পর বছর ধরে চলছে অনুমোদন বিহীন প্রশাসনের ছাড়পত্র (লাইসেন্স) ছাড়াই অবৈধভাবে আব্দুস সালামের করাত কলে কাঠ ছিড়ানোর কাজ। এই অপরাধে সম্প্রতি স-মিলে মোবাইল কোর্টের মাধ্যমে মিল মালিককে আর্থিক ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বৈধ কাগজপত্র ছাড়া মিল বন্ধ রাখার নির্দেশ প্রদান করার পরও আইন অমান্য করেই চলছে মিলে কাঠ ছিড়ানোর কাজ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST