PriyoKhobor-PNG
মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:২৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বোয়ালমারীতে জুলাই যোদ্ধাদের স্মরণে ১১ দলীয় ঐক্যের র‍্যালি

দৈনিক গণআওয়াজ
জুলাই ১৬, ২০২৬ ৯:০৪ অপরাহ্ণ
| 32
Link Copied!

ফরিদপুরের বোয়ালমারীতে জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের নিয়ে র‍্যালি ও পথসভা করেছে ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টায় উপজেলার ছোলনা মাদ্রাসা প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বোয়ালমারী চৌরাস্তায় গিয়ে পথসভায় পরিণত হয়।

 

র‍্যালি ও পথসভায় ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে বিভিন্ন স্লোগান দেন এবং শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানান।

 

পথসভায় বক্তারা বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের যথাযথ চিকিৎসা, পুনর্বাসন, রাষ্ট্রীয় স্বীকৃতি এবং সম্মান নিশ্চিত করতে হবে। তারা দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, জুলাই আন্দোলনের ধারাবাহিকতায় বর্তমান সরকার গঠনের সুযোগ সৃষ্টি হয়েছে। তাই আন্দোলনের মূল চেতনা বাস্তবায়নে আর বিলম্ব করা উচিত নয়। তারা আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করা হলে জনগণ আবারও আন্দোলনের মাধ্যমে তাদের দাবি আদায় করবে।

 

পথসভায় বক্তব্য দেন ১১ দলীয় ঐক্যের অন্যতম নেতা ও ফরিদপুর জেলা জামায়াতের শূরা সদস্য শহিদুল ইসলাম, বোয়ালমারী উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ বিল্লাল হোসেন, পৌর জামায়াতে ইসলামীর আমির সৈয়দ নিয়ামুল হাসান, পৌর জামায়াতের সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী, গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা রনি এবং ১১ দলীয় ঐক্যের অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  যশোর ৪আসনের এমপি গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST