PriyoKhobor-PNG
বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:২৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

কিশোরগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, ৩ ভাড়াটে খুনি আটক

এস আর নিরব
জুলাই ১৬, ২০২৬ ১:৫১ অপরাহ্ণ
| 27
Link Copied!

এস আর নিরব,

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা ।

আটক ব্যক্তিরা হলেন, বরগুনা জেলার বামনা উপজেলার চালিতাবুনিয়া এলাকার মৃত সুলতানের ছেলে মো. হেলাল (২৫), লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার দুধরাজপুর এলাকার নূর হোসেনের ছেলে মো. মহিন উদ্দিন (৩২) ও একই উপজেলার নাগমুদ বাজার মধ্যপাড়া এলাকার রহমত উল্লাহ ওরফে খোকনের ছেলে মো. শাকিল হোসেন ওরফে শাহীন (২৫)।

পুলিশ জানায়, বুধবার রাত আনুমানিক পৌনে ১০টায় মিঠামইন সদর বেড়িবাঁধ এলাকায় নিজ বাসভবনের সামনে জাহাঙ্গীর ও তার সঙ্গী হাদিসের ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। এ সময় হত্যায় ব্যবহৃত একটি চাপাতি জব্দ করা হয়েছে বলে পুলিশ জানায়।

পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘অপরাধী যেই হোক না কেন, কাউকেই ছাড় দেয়া হবে না। হত্যাকাণ্ডের নেপথ্যে কারা রয়েছে, উদ্‌ঘাটনে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তারা সবাই জেলার বাইরের বাসিন্দা। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তারা ভাড়াটে খুনি।

আরও পড়ুনঃ  পোরশায় ১৪ টি সুতিজাল ধ্বংস।
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST