PriyoKhobor-PNG
সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:২৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মোঃ নাজির হোসেন
জুলাই ১২, ২০২৬ ১১:৩২ অপরাহ্ণ
| 19
Link Copied!

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

 

জাতীয় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী সোনাবাড়ীয়া একাডেমিক নলেজের চার মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত এক আন্তরিক ও আনন্দঘন অনুষ্ঠানে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীরা হলেন— শাহারিয়ার হোসেন, অর্ক মজুমদার, রাজিন ফারহাবি এবং মোজাহিদ হোসেন। তাদের এ সাফল্যে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাবাড়ীয়া একাডেমিক নলেজের পরিচালক মোঃ মিজানুর রহমান। তিনি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের এ অর্জন প্রতিষ্ঠান, পরিবার ও এলাকার জন্য গর্বের। তিনি ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা ও নৈতিক বিকাশে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনার বাংলা ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ জাফরুল ইসলাম, সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শওকত হোসেন, কাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ মাহবুবুর রহমান, বেড়বাড়ি দাখিল মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা মোঃ ফারুক হোসেন, সিংগা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ তৌহিদুর রহমান এবং সাবেক কৃষি কর্মকর্তা মোঃ ফারুক হোসেন।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করেন। এ সময় তারা শিক্ষার্থীদের নিষ্ঠা, অধ্যবসায় ও ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানান। অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও সুধীজন সোনাবাড়ীয়া একাডেমিক নলেজের শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আনন্দঘন পরিবেশে সংবর্ধনা অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

আরও পড়ুনঃ  হবিগঞ্জের নবীগঞ্জে বাংলাদেশ স্কাউট ডে ক্যাম্প ঝাঁকজমক ভাবে অনুষ্ঠিত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST